মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ১০ ঘণ্টা আগে সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ১০ ঘণ্টা আগে যশোরে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার ১ দিন আগে ফ্যাসিস্টরা চোখ রাঙাচ্ছে, তাদেরকে রুখতে হলে ঐক্যের বিকল্প নাই – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ১ দিন আগে নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নি/হ/ত ১ দিন আগে রাজু মোল্লা হ/ত্যা মামলা, প্রধান আসামি নিক্সন চৌধুরী ১ দিন আগে নড়াইলে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার ২ দিন আগে সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ১০ ঘণ্টা আগে সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ১০ ঘণ্টা আগে যশোরে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার ১ দিন আগে ফ্যাসিস্টরা চোখ রাঙাচ্ছে, তাদেরকে রুখতে হলে ঐক্যের বিকল্প নাই – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ১ দিন আগে নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নি/হ/ত ১ দিন আগে রাজু মোল্লা হ/ত্যা মামলা, প্রধান আসামি নিক্সন চৌধুরী ১ দিন আগে নড়াইলে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার ২ দিন আগে
দেশজুড়ে

স্বরুপকাঠীর গুয়ারেখা ইউনিয়ন, যেখানে কখনোই বিএনপি দলীয় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়নি – এবার কি হতে পারে ?

শেয়ার

বিশ্লেষণমূলক প্রতিবেদন :-  পিরোজপুরের নেছারাবাদ ( স্বরুপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়ন। এ ইউনিয়নে আজ পর্যন্ত বিএনপি দলীয় কোনো চেয়ারম্যান নির্বাচিত হয়নি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন যার উপর থাকবে তিনি চেয়ারম্যান হতে পারবেন কিনা এ প্রশ্ন নিয়ে Coastal News 24.Top ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাপ করে এ বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরী করেছে। 

এ ইউনিয়নে এখন পর্যন্ত বিএনপি দলীয় ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রচার প্রচারনা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা রয়েছেন সরব। তারা এলাকায়ও সশরীরে বিভিন্ন মাধ্যমে গনসংযোগ অব্যাহত রেখেছেন। এখন পর্যন্ত বিএনপির পদপ্রার্থী হিসেবে যারা মাঠে আছেন তারা হলেন-

গুয়ারেখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং ২০২৬ এর জাতীয় সংসদ নির্বাচনে গুয়ারেখা ইউনিয়ন ধানের শীষ মার্কার নির্বাচন পরিচালনা কমিটির একজন সমন্নয়ক মো.জাহিদুর রহমান (মিঠু), নেছারাবাদ উপজেলা মৎসজিবী দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির নেতৃত্ব বিভক্ত একাংশের গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ময়নুল হক রাসেল এবং সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্র দলের সাবেক সদস্য মো. মাসুম বিল্লাহ রাসেল। তারা প্রত্যেকেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন অনড় অবস্থানে। 

অন্য দিকে নির্দলীয় পদপ্রার্থী হিসেবে রয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস শিকদার এবং সাবেক চেয়ারম্যান গাজী মিজানুর রহমান। এ দুজনের চেয়ারম্যান পদপ্রার্থী হতে কোনো দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে না। এছাড়াও হিন্দু কমিউনিটির মধ্য থেকে সুধীজন হিসাবে পরিচিত কেউ একজন চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন বলে আলোচনা চলছে। জামায়াতে ইসলামীর প্রার্থী তারা মোটামুটি চুড়ান্ত করে রেখেছেন। 

বিএনপি  প্রার্থীদের বিষয়ে এলাকায় যারা রাজনীতি সচেতন তাদের সাথে আলাপ করে জানা গেছে যেহেতু বিএনপির উপজেলা নেতৃত্ব তিনভাগে বিভক্ত এবং বর্তমানে উপজেলা কমিটি নাই তাই ইউনিয়নের সকল পদপ্রার্থীরা চলছে বিচ্ছিন্ন ভাবে। সুতরাং বিএনপি সংগঠিত হয়ে যদি একজন প্রার্থী মনোনয়ন না দেয় তাহলে আসন্ন ইউপি নির্বাচনে গুয়ারেখা ইউনিয়ন থেকে বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান এবারও নির্বাচিত হবে না। 

তাছাড়াও বিএনপির একক প্রার্থী মাঠে থাকলেও এবং যদি সাবেক চেয়ারম্যানরা কেউ নির্বাচনী মাঠে থাকেন তাহলে ভোটের সমীকরণ হবে ভিন্ন যা বিএনপির জন্য সুখকর হবে না। 

প্রায় ৪০% হিন্দু ভোটার অধ্যুসিত এ এলাকার  (নাম প্রকাশ না করার শর্তে) কয়েকজন হিন্দু কমিউনিটির সচেতন ব্যাক্তি বলেছেন, সংসদ নির্বাচন আর ইউপি নির্বাচন এক নয়। হিন্দু কমিউনিটির ভোটাররা সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ঠেকানোর জন্য ধানের শীষে ভোট দিয়েছে। কিন্তু ইউপি নির্বাচনে হিসাব হবে ভিন্ন। 

সবকিছু বিশ্লেষণ করলে দেখা যায় ইউনিয়ন বিএনপির অভ্যান্তরীন কোন্দল, বিএনপি ঘরনার বাহিরের লোকজনের বিএনপির উপর অযাচিত হস্তক্ষেপ বিএনপি দলীয় পদপ্রার্থীদের বেকায়দায় ফেলতে পারে। তাই ইউনিয়ন বিএনপি সচেতন না হলে আসন্ন ইউপি নির্বাচনে গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদটি আবারও হারাতে হবে। 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।