ডেস্ক রিপোর্ট ;- রাজধানীর জিপিও এলাকায় অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দল – জাসদ এর কার্যালয়ে আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এক অভিযান পরিচালনা করে। এ সময় কার্যালয়ের ভিতর থেকে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।
পুলিশ জানায় তারা ঐ অফিসে গোপন মিটিং করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের ব্যাক্তিগত এবং রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর এবং একত্রিত হওয়ার কারন সম্পর্কে তথ্য নিয়ে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহন করা হবে।

