সংবাদ বিশ্লেষণ :- বাড়ী ভাড়া নিয়ে বিরোধে ভাড়াটিয়া কতৃক মাকে অপমান ও শ্লীলতাহানির প্রতিশোধ নিতে গিয়ে ভাড়াটিয়া রাজিব আহমেদ রুবেলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। সোমবার ময়মনসিংহের আর কে মিশন রোডের ছত্রিশবাড়ী কলোনিতে এ ঘটনা ঘটে। এ নৃশংস হত্যাকান্ডের ঘটনায় বাড়ীওয়ালা সহ ১১ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের পিতা আব্দুল হামিদ।
মামলার পর এ ঘটনার ছায়া তদন্তে নেমে ঘটনার মুল হোতা জনিসহ তার চার সহদরকে গ্রেফতার করেছে পিবিআই। এছাড়াও কোতোয়ালি থানা পুলিশ আরও ২ জনকে গ্রেফতার করেছে।সোমবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য ৪ সহোদরকে আদালতে প্রেরন করা হয়।
সোমবার দুপুরে ময়মনসিংহ পিবিআই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেেন। তিনি জানান নিহত রাজিব আহমেদ রুবেল ঐ বাড়ীতে নিয়মিত মাদকের আড্ডা বসাতো। এ কারনে বাড়ির মালিক পারুল বেগম (৫০) ও তার ছেলেরা রুবেলকে বাসা ছেড়ে দিতে বলেন। কিন্তু রুবেল বাসা ছেড়ে না দিয়ে ঐ বাড়িতে জোর পূর্বক অবস্থান করতে থাকেন।
বাসাভাড়া ও মাদকের আড্ডা নিয়ে বাড়িওয়ালী তার ছেলে জনির সাথে সোমবার ভোর ৬ টায় রুবেলের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রুবেল বাড়িওয়ালী পারুল বেগমকে মারধর ও শ্লীলতাহানি করে। এ সংবাদ অন্য ছেলেরা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে সকাল ১০ টায় রুবেলকে অবরুদ্ধ করে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
ঘটনার পরই পিবিআই এর একটি দল অভিযানে নেমে অভিযুক্ত ৪ ভাইকে গ্রেফতার করে। বাকী এজাহার নামীয় আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে বলে পিবিআই সূত্র জানায়।

















