মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ২ ঘণ্টা আগে সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ২ ঘণ্টা আগে যশোরে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার ১৭ ঘণ্টা আগে ফ্যাসিস্টরা চোখ রাঙাচ্ছে, তাদেরকে রুখতে হলে ঐক্যের বিকল্প নাই – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১৯ ঘণ্টা আগে রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ১ দিন আগে নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নি/হ/ত ১ দিন আগে রাজু মোল্লা হ/ত্যা মামলা, প্রধান আসামি নিক্সন চৌধুরী ১ দিন আগে নড়াইলে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১ দিন আগে সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ২ ঘণ্টা আগে সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ২ ঘণ্টা আগে যশোরে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার ১৭ ঘণ্টা আগে ফ্যাসিস্টরা চোখ রাঙাচ্ছে, তাদেরকে রুখতে হলে ঐক্যের বিকল্প নাই – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১৯ ঘণ্টা আগে রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ১ দিন আগে নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নি/হ/ত ১ দিন আগে রাজু মোল্লা হ/ত্যা মামলা, প্রধান আসামি নিক্সন চৌধুরী ১ দিন আগে নড়াইলে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১ দিন আগে
দেশজুড়ে

তৃনমূল বিএনপি নেতার ক্ষোভ, আওয়ামী লীগ আমলে যত নেতাকর্মী মারা গেছে তার চেয়ে এখন বেশি মারা যাবে

শেয়ার

বিশেষ প্রতিবেদন : “আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যত বিএনপি দলীয় নেতাকর্মী মারা গেছে তার চেয়ে বিএনপি ক্ষমতায় আসার পর বেশি নেতাকর্মী মারা যাবে”। বৃহস্পতিবার লাভলু হাওলাদার নামে একটি ফেসবুক পোস্ট করা হয়। Coastal News 24.Top এর পক্ষ থেকে মোবাইল ফোনে উক্ত লাভলু হাওলাদারের সাথে যোগাযোগ করা হয়। জানতে চাওয়া হয় তার ক্ষোভের বিষয়ে।

লাভলু হাওলাদার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। তিনি ২০১১ সালে ঐ ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন বলে জানান।

তার ক্ষোভের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,  বিগত ১৫ বছর ৬ মাস আওয়ামী শাসনের সময় যারা আন্দোলনের মাঠে ছিল আজ তারা অবহেলিত। নেছারাবাদ উপজেলায় কোনো সাংগঠনিক নেতৃত্ব না থাকলেও কয়েকজনের আংগুলের ইশারায় সকল কর্ম কান্ড পরিচালিত হয়। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের হাতে যত বিএনপি দলীয় নেতাকর্মী মারা গেছে তার চেয়ে বেশি নেতাকর্মী এখন অবহেলা সহ্য করতে না পেরে  ষ্ট্রোক করে মারা যাবে।

তিনি আরো বলেন, যারা বিগত স্বৈরাচারী আমলে আমাদেরকে আওয়ামী লীগ ও পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। যাদের ভয়ে আমরা পরিবার পরিজন রেখে এলাকা ছেড়ে পালিয়ে বেড়িয়েছি আজ তারা তৃণমূলের উন্নয়ন কর্ম কান্ডের অংশীদার। টিআর, কাবিখা নিয়ন্ত্রণ করছে তারাই। এসব দেখে আমার মতো রাজপথে আন্দোলন করা তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা আজ হতাশ। উপজেলা বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এখনই যদি আসল নকল না চিনে সবাইকে ত্যাগী বিএনপির সাথে এক কাতারে শামিল করেন তাহলে অদূর ভবিষ্যতে পস্তাতে হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।