ডেস্ক রিপোর্ট : – সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস সম্পদ প্রজননকালীন সুরক্ষা নিশ্চিত করতে আজ ১ জুন থেকে আগামী তিন মাসের জন্য বনাঞ্চলটিতে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বনবিভাগ।
সুন্দর বনের দুটি রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে এ নিষেধাজ্ঞা আগামী ১ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে সুন্দর বনে জেলে,বাওয়ালী,মৌয়াল, গোলপাতা সংগ্রহকারীসহ কোনো পেশাজীবি প্রবেশ করতে পারবে না। এ সময়কালে দেশী-বিদেশী পর্যটকদের জন্যও সুন্দরবন ভ্রমন সম্পূর্ণ বন্ধ থাকবে।

