শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ৫ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১০ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১৩ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১৫ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ৫ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১০ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১৩ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১৫ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে
রাজনীতি

তৃণমূল বিএনপি নেতার ক্ষোভ, বিগত দিনের ফ্যাসিস্টরাই এখন বড়ো বিএনপি

শেয়ার

Υবিশেষ প্রতিবেদন : ” আওয়ামীলীগ সরকার ১৭ বছর ক্ষমতায় ছিলো তখন বিএনপির তৃণমূল কর্মীরা যে কষ্টে ছিলো, তার চেয়ে বেশি কষ্টে আছে বিএনপি ক্ষমতায় এসে “। এ ধরনের একটি ফেসবুক পোস্ট এখন ভেসে বেড়াচ্ছে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ লাভলু হাওলাদার ক্ষোভের সাথে তার নিজ আইডি থেকে এ পোস্টটি করেছেন।

এ পোস্টের সূত্র ধরে মোবাইল ফোনে তার সাথে  Coastal News 24.Top এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়। জানতে চাওয়া  হয় তার ক্ষোভ প্রকাশের সম্পর্কে। তিনি জানান গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকীতে নেছারাবাদ উপজেলা বিএনপি একটি আলোচনা  সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে পিরোজপুর ০২ আসনের এমপি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

লাভলু হাওলাদার বলেন, যারা বিগত দিনে আওয়ামীলের রাজনীতির সাথে জড়িত ছিলো তারাই সামনে গিয়ে মন্ত্রীর সাথে করমর্দন করে এবং কোলাকুলিও করেছে। যাহা আমার কাছে দৃষ্টিকটু লেগেছে।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,  বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ০২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন  বর্তমান সাংসদ এর মরহুম পিতা নুরুল ইসলাম মঞ্জুর। আমি বিএনপি তৃণমূল কর্মী হিসাবে শত বাঁধা উপেক্ষা করে ধানের শীষের পক্ষে কাজ করি।  ঐ নির্বাচনে তিনি পরাজিত হন। মোঃ শাহ আলম এমপি নির্বাচিত হন। শাহআলম পহ্নীদের হুমকির মূখে আমাকে এলাকা ছেড়ে ঢাকায় গিয়ে অবস্থান করতে হয়। যারা ঐ সময় ধানের শীষের বিরোধিতা করেছে তারাই গতকাল মন্ত্রীর খুব কাছের লোক হিসাবে ভুমিকা পালন করছে।

২০১৪ সালের জোটের প্রার্থী শামীম সাইদির পক্ষে নির্বাচন করেছি। দলীয় সিদ্ধান্তে আমরা যখন ভোট বর্জন করেছি তখনও পলাশ মন্ডল টাইপের লোকজন নির্বাচনী মাঠে থেকে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছে। যার ছবিও আমার কাছে আছে। এখন তারাই আমাদেরকে কোনঠাসা করতে চায়। ঐ নির্বাচনের পরেও আমাকে আওয়ামী লীগের হুমকির মূখে এলাকা ছাড়তে হয়। বিএনপির রাজনীতি করতে গিয়ে যাদের দ্বারা অত্যাচারিত হয়েছি আজ তারাই বিএনপি দলীয় এমপি মন্ত্রীর কাছের লোকে পরিনত হয়েছে। ছাত্রদলের রাজনীতি থেকে যাত্রা শুরু। আজ একটি ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দিয়েও ভুঁইফোড় বিএনপির দ্বারা কোনঠাসা অবস্থা।

তিনি বলেন, এখন নেছারাবাদ উপজেলার সর্বত্রই রাজনীতির মাঠে লড়াই করা ত্যাগী তৃণমূল নেতাকর্মীদের একই অবস্থা। সবাই হাইব্রিডদের চাপে কোনঠাসা। আমি ভয়ভীতিকে তোয়াক্কা না করে আমার নিজের অবস্থান প্রকাশ করেছি।  আমি মনে করি এটা আওয়ামী লীগ দিয়ে বিএনপিকে অপমান করা হচ্ছে।

তিনি পিরোজপুর ০২ আসনের সাংসদ সহ বিএনপির নেতৃস্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন নেছারাবাদ বিএনপির ত্যাগী তৃণমূল নেতাকর্মীদের প্রতি এখই সঠিক মূল্যায়ন করা উচিৎ। নইলে হাইব্রিড বিএনপির ধাক্কায় অরিজিনাল বিএনপি হারিয়ে যাবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।