বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে
অপরাধ

মাকে অপমান – সহ্য করতে পারেনি সন্তানেরা

শেয়ার

সংবাদ বিশ্লেষণ  :-  বাড়ী ভাড়া নিয়ে বিরোধে ভাড়াটিয়া কতৃক মাকে অপমান ও শ্লীলতাহানির প্রতিশোধ নিতে গিয়ে ভাড়াটিয়া রাজিব আহমেদ রুবেলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। সোমবার  ময়মনসিংহের আর কে মিশন রোডের ছত্রিশবাড়ী কলোনিতে এ ঘটনা ঘটে। এ নৃশংস হত্যাকান্ডের ঘটনায় বাড়ীওয়ালা সহ ১১ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের পিতা আব্দুল হামিদ।

মামলার পর এ ঘটনার ছায়া তদন্তে নেমে ঘটনার মুল হোতা জনিসহ তার চার সহদরকে গ্রেফতার করেছে পিবিআই। এছাড়াও কোতোয়ালি থানা পুলিশ আরও ২ জনকে গ্রেফতার করেছে।সোমবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য ৪ সহোদরকে আদালতে প্রেরন করা হয়।

সোমবার দুপুরে ময়মনসিংহ পিবিআই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেেন। তিনি জানান নিহত রাজিব আহমেদ রুবেল ঐ বাড়ীতে নিয়মিত মাদকের আড্ডা বসাতো। এ কারনে বাড়ির মালিক পারুল বেগম (৫০) ও তার ছেলেরা রুবেলকে বাসা ছেড়ে দিতে বলেন। কিন্তু রুবেল বাসা ছেড়ে না দিয়ে ঐ বাড়িতে জোর পূর্বক অবস্থান করতে থাকেন।

বাসাভাড়া ও মাদকের আড্ডা নিয়ে বাড়িওয়ালী তার ছেলে জনির সাথে সোমবার ভোর ৬ টায় রুবেলের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রুবেল বাড়িওয়ালী পারুল বেগমকে মারধর ও শ্লীলতাহানি করে। এ সংবাদ অন্য ছেলেরা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে সকাল ১০ টায় রুবেলকে অবরুদ্ধ করে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

ঘটনার পরই পিবিআই এর একটি দল অভিযানে নেমে অভিযুক্ত ৪ ভাইকে গ্রেফতার করে। বাকী এজাহার নামীয় আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে বলে পিবিআই সূত্র জানায়।

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।