কাঁঠালিয়া সংবাদদাতা :- ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের গণপিটুনিতে আঃ রাজ্জাক নামে একজন নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে নিহত রাজ্জাক ঐ গ্রামের মোঃ হায়দার মুন্সির বাড়িতে পাওয়ার টিলার ও ট্রান্সমিটার চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়।
গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে কাাঁঠালিয়া স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

