শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ৬ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ৯ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১২ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ৬ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ৯ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১২ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে
অপরাধ

ঢাকা কলেজের কর্মচারী মনিরের বিপুল সম্পদ – আয়ের উৎস কি?

শেয়ার

সংবাদ পর্যালোচনা :- ঢাকা কলেজের কর্মচারী মনির এর বিরুদ্ধে আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। আজ ০২ জুন ২০২৬ তারিখ ঢাকা থেকে প্রকাশিত ” দৈনিক আমাদের মাতৃভূমি ” পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি পর্যালোচনা করলে দেখা যায়, বিভিন্ন লোকজনের অভিযোগের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দেখা গেছে মনির ও তার পরিবারের ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ স্থাবর ও অ- স্থাবর সম্পত্তি রয়েছে।

রাজধানীর কালশিতে একটি বহুতল ভবনের একাধিক ফ্লাটের সাথে তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়াও মোহাম্মদপুরের শিয়া মসজিদ সংলগ্ন এলাকায় ১,৭৮০ বর্গ ফুটের একটি ফ্লাটের মালিকানা রয়েছে বলে মনিরের বিরুদ্ধে আলোচনা হচ্ছে। অভিযোগকারীদের দাবি ঢাকা ও তার আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে গেছেন তিনি। এছাড়াও তার প্রথম স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্র,এফডিআর ও অন্যান্য আমানত হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে।

ঐ প্রতিবেদন অনুযায়ী আরো দেখা গেছে নিজ জেলা চুয়াডাঙ্গায়ও রয়েছে তার বিপুল পরিমাণ স্থাবর ও অ-  স্থাবর সম্পত্তি রয়েছে। শহরের মুসলিম পাড়ায় ১৪ কাঠা জমিতে রয়েছে বাগান বাড়ী।শহরের  লিনার পাড়া এলাকায় দ্বিতীয় স্ত্রীর নামে একটি চারতলা ভবন নির্মাণ করা হয়েছে।

এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে টাকার গরমে মানুষকে হুমকি ধমকি দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সরকারের সংশ্লিষ্ট মহলের নিকট স্থানীয় বাসিন্দাদের আবেদন একজন তৃতীয় শ্রেণির কর্মচারীর আংগুল ফুলে কলাগাছ হওয়ার নেপথ্যের কারন উদঘাটন করে তার সম্পদের হিসাব নেয়া হোক। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হউক।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।