ঝালকাঠি সংবাদদাতা : – ঝালকাঠী কালি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। গতকাল সন্ধা ৭ টায় শহরের শীতলাখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তথ্য সূত্রে জানা গেছে সুমন চক্রবর্তী মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদকসহ পুরোহিত গ্রেফতারের বিষয়টি এখন ঝালকাঠিতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
এদিকে ঝালকাঠি কালী মন্দির পরিচালনা কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদক বিষয়ে জড়িত থাকার অভিযোগে সুমন চক্রবর্তীকে বহিষ্কার করেছে বলে জানিয়েছে।
থানা সূত্রে জানা গেছে সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

