নোয়াখালী সংবাদদাতা :- নোয়াখালীর সেনবাগে মাদকে বাধা দেয়ায় আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। গত রাত ৯ টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের হাজেরা দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার মোঃ শাহজাহানের পুত্র। সে ঐ এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় মোঃ হারুন নামে এক জনকে আটক করেছে পুলিশ।

