Friday , 12 June 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sadad
June 12, 2026 2:38 pm

পিরোজপুর সংবাদদাতা :- মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে সামাজিক উদ্যোগের আওতায় এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আজ সকালে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিরোজপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রথিতযশা সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুস সাকিব সৌরভ। এ সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, খালিদ আবু, হাসান মামুনসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - দেশজুড়ে

Footer