খুলনা সংবাদদাতা :- খুলনার সোনাডাঙা এলাকার আলোচিত ত্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ০৬ ও র্যাব ০৮ এর যোৌথ আভিযানিক দল বরিশাল কোতোয়ালি থানার কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৯ মে খুলনার সোনাডাঙা এলাকায় শাশুড়ী ও দুই সৎ সন্তানকে হত্যা মামলার ০১ নং আসামী করা হয় রফিকুল ইসলামকে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিলো।


















