গলাচিপা সংবাদদাতা : – পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল এলাকায় আজ বজ্রপাতে আলমগীর হোসেন সরদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম চর কাজল গ্রামের মৃত আহম্মদ সরদারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে আলমগীর সরদার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হন। এমন সময় বৃষ্টি শুরু হলে তিনি গরু আনার জন্য মাঠের মধ্যে যান। নামাজ শেষ হওয়ার পড়েও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খুজতে বের হন। এমন সময় কয়েকটি গরু এক জায়গায় জড়ো হয়ে থাকতে দেখে সেখানে গিয়ে আলমগীরকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে। এ সময়ে সকলে নিশ্চিত হন বজ্রপাতেই তার মৃত্যু হয়।

