খুলনা জেলা ছাত্র দলের কমিটি ঘোষণার ১৫ ঘন্টার মধ্যেই জেলা ছাত্র দলের আহ্বায়ক ফিরোজ আহমেদ কে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। তার স্থলে যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভংগের দায়ে ফিরোজকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানা গেছে। তার এ অব্যাহতি নিয়ে খুলনা জেলা ছাত্রদলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

















