বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে
দেশজুড়ে

পটুয়াখালীতে হানিট্রাপে ফেলে চাঁদাবাজি, গ্রেফতার -০৩

শেয়ার

পটুয়াখালী প্রতিনিধি : হানিট্রাপ করে ব্লাকমেইল কান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও যুবলীগ নেতা সহ তিন জনকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। গতকাল বিকালে সদর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বন্দর এলাকার মো: আজহারউদ্দীন, তিনি ঐ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মো: আরশেদ আলীর ছেলে মো: কবির হোসেন এবং পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড এলাকার নুরুল হক তালুকদারের ছেলে যুবলীগ নেতা মো: রাসেল তালুকদার। বিএনপি নেতা আজহারউদ্দীনকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তরা পরিকল্পিতভাবে হানিট্রাপে ফেলে একজন ঔষধ ব্যাবসায়ী ও একজন চাকুরীজীবিকে ব্লাকমেইল করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী একজনের সাথে নারীর আপত্তিকর ভিডিও ধারণের পর  ভয়ভীতি দেখিয়ে ১৮ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। পরে তার কাছ থেকে ১৪ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয়। এরপর তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

  1. পটুয়াখালী সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিট্রাপ চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তথ্য প্রমান ও আলামত উদ্ধার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।