গৌরনদী সংবাদদাতা :- বরিশালের গৌরনদী থানার একটি চাঁদাবাজির মামলায় জামান শরীফ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত ৮ টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে দুইমাস পূর্বে গৌরনদীর উত্তর বিলবগ্রামের আখি বেগম নামে এক নারী বাদী হয়ে জামান শরীফকে প্রধান আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ঐ মামলায় জামান শরীফকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে নিয়মিত মামলার আসামী হিসাবে জামান শরীফকে আজ আদালতে প্রেরন করা হয়েছে।

