বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে
দেশজুড়ে

রাজাপুরে নেতার ছেলে যখন মাদক ব্যবসায়ী

শেয়ার

রাজাপুর প্রতিনিধি :  পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গতকাল ঝালকাঠির রাজাপুর উপজেলা পুলিশ আলিফ তালুকদার ( ২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে।

গতকাল সন্ধায় উপজেলার বাদুড়তলা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। রাজাপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে প্রথমে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে আলিফ তালুকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার পিতার রাজনৈতিক প্রভাব ব্যাবহার করে সে রাজাপুর এলাকায় একটি মাদক সিন্ডিকেট গড়ে তোলে। প্রকাশ্যে ও আড়ালে চালাতে থাকে মাদক কেনাবেচা। তার পিতা উপজেলা বিএনপির সভাপতি থাকায় তার এ অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি। এলাকাবাসী সূত্রে আরো জানা গেছে আলিফের পিতা ক্ষমতাশীল দলের উপজেলা সভাপতি হওয়ায় তার এহেন অপরাধ মূলক কর্ম কান্ডের বিরুদ্ধে কেউ কথা বলারও সাহস পায়নি।

রাজাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক আলিফ তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।