খুলনা সংবাদদাতা :- খুলনা নগরীতে আবারও খু*নের ঘটনা ঘটেছে। আজ সকাল ৫ টার দিকে শহরের মিস্ত্রি পাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মোঃ তুষার (২৭) নামে এক যুবককে গুলি করে হ/ত্যা করেছে দূর্বৃত্তরা। হ/ত্যা/কান্ডের পর মৃ/তদেহের পাশে একটি নম্বর প্লেট বিহীন কালো রংয়ের মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়।
নি/হ/ত তুষার লবনচরা থানার জিন্নপাড়ার ৮ নম্বর লেনের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে প্রথমে ধস্তাধস্তি এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এর পর তুষার মোটরসাইকেলে করে চলে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। গু’লি’বিদ্ধ হয়ে তুষার মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে যান।
পুলিশ জানায় তার শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে। আশেপাশে থেকে আরও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে তুষারের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও একটি হ/ত্যা মামলা রয়েছে। সে পলাশ গ্রুপের সদস্য।

