ডেস্ক রিপোর্ট:- দীর্ঘ ৩৫ বছর পর আজ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছে। আজ বেলা ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জাতীয় সংসদের সভা কক্ষে পত্যক্ষ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী অলি আহমেদ। নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটার ভোট প্রদান করবেন।
নির্বাচনে বিজয়ী প্রার্থী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসাবে আগামীকালই বঙ্গভবনের সভাকক্ষে শপথ গ্রহন অনুষ্ঠিত হবে।


















