ডেস্ক রিপোর্ট :- স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সাথে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি। এটা তাদের মতো করে তারা ঘোষণা দিয়েছেন। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
এর আগে গত সোমবার নির্বাচন কমিশন ঘোষণা দেন এ বছরের ১২ নভেম্বর দেশে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়ে ৭ টি ধাপে তা আগামী বছরের ২৭ মে শেষ হবে। এ এ বিষয়ে তারিখ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

