বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে
দেশজুড়ে

কুমিল্লার তিন উপজেলায় ১২ ঘণ্টা গ্যাস বন্ধ

শেয়ার

গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কুমিল্লা জেলার কয়েকটি এলাকায় বুধবার (২২ এপ্রিল) টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে এই সাময়িক সরবরাহ বন্ধ রাখা হবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, লাকসাম অঞ্চলের পাইপলাইনে জরুরি মেরামতের প্রয়োজন হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজের সুবিধার্থে বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

এতে করে লাকসাম, লালমাই এবং বরুড়া উপজেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সকল শ্রেণির গ্রাহকরা এই সময় গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

এই সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য আগাম সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।