বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
ধর্ষন মামলা ব্যাতীত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে – আইনমন্ত্রী ১৬ ঘণ্টা আগে ভান্ডারিয়ায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার – ০১ ২৩ ঘণ্টা আগে ফরিদপুরে দাড়িয়ে থাকা বাসে আগুন, মারা গেছেন বাস চালক ১ দিন আগে ভান্ডারিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ১ দিন আগে দৈহারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কারাগারে ১ দিন আগে সড়কে ঝড়ল প্রান, গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রান গেল শিক্ষার্থীর ২ দিন আগে খুলনায় আবার গুলি শিক্ষা কর্মকর্তা আহত ২ দিন আগে রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ২ দিন আগে ধর্ষন মামলা ব্যাতীত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে – আইনমন্ত্রী ১৬ ঘণ্টা আগে ভান্ডারিয়ায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার – ০১ ২৩ ঘণ্টা আগে ফরিদপুরে দাড়িয়ে থাকা বাসে আগুন, মারা গেছেন বাস চালক ১ দিন আগে ভান্ডারিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ১ দিন আগে দৈহারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কারাগারে ১ দিন আগে সড়কে ঝড়ল প্রান, গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রান গেল শিক্ষার্থীর ২ দিন আগে খুলনায় আবার গুলি শিক্ষা কর্মকর্তা আহত ২ দিন আগে রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ২ দিন আগে
আইনশৃঙ্খলা

কর্মস্থল থেকে পলায়ন, বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি

শেয়ার

ডেস্ক রিপোর্ট :- বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও পলায়ন সংক্রান্ত অপরাধ প্রমানিত হওয়ায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে জারীকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। 

প্রজ্ঞাপনে বলা হয় সাময়িক বরখাস্ত শ্যামল কুমার রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত ছিলেন। গত বছরের ১ জানুয়ারি তাকে রাজশাহী ডিআইজি অফিসে যোগদানের আদেশ দেয়া হয়। তিনি ২২ জানুয়ারি যোগদান করে ঐ দিনই বিধিবহির্ভূতভাবে তিন সপ্তাহের মেডিকেল কাগজপত্র সহ প্রস্থান পত্র দাখিল করেন। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি আর যোগদান করেন নি। তার সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে আর পাওয়া যায় নি। 

প্রজ্ঞাপনে আরও বলা হয় এ শৃঙ্খলাভঙ্গের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়। 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।