কোর্ট রিপোর্টার :- রাষ্ট্রবিরোধী স্লোগান, নাশকতার পরিকল্পনা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতাকর্মীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী গত ২৪ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন পুরানা পল্টনের আজাদ প্রোডাক্ট মোড়ে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে উস্কানিমুলক শ্লোগান দেয়। পুলিশ খবর পেয়ে ৪ কিশোরসহ ১৯ জনকে স্হানীয় জনসাধারণের সহায়তায় গ্রেফতার করে আদালতে হাজির করে। আদালত ৪ কিশোরকে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠায়। আজ বাকী ১৫ জনের মধ্যে ১৪ জনের রিমান্ড মঞ্জুর করা হয়।

