সিলেট সংবাদদাতা :- সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মীকে ছুরিকাঘাতে হ/ত্যা করেছে দূর্বৃত্তরা।
রোববার রাত ৮ টায় নগরীর কাস্টঘর এলাকার সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে। হৃদয় সিটি কর্পোরেশন এর কর্মী ছিলেন।
হৃদয়ের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে রোববার রাতে হৃদয়ের স্ত্রী পিংকি রানীর দিকে মোবাইল ফোন তাক করে ছবি তুলছিল আমিন নামে এক ব্যাক্তি। হৃদয় এর প্রতিবাদ করলে আমিনের সাথে তার বাকবিতন্ডা হয়। এসময় আমিন আরো কয়েকজনকে ডেকে এনে হৃদয়ের উপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত হৃদয়কে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্ত শেষে মৃ/ত/দে/হ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতকদের ধরতে অভিযান চালাচ্ছে।

