স্বরুপকাঠী সংবাদদাতা :- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ। তিনি আজ জুমার নামাজ শেষে সেহাংগল দরগা বাড়ী জামে মসজিদের সামনের মাঠে উপস্থিত মুসল্লীদের সামনে এ ঘোষণা দেন।
সমূদয়কাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত সাবেক এ ইউপি সদস্য বলেন, আমি ৫ বছর পূর্বে বলেছিলাম, আমি আর কখনো ইউপি সদস্য পদে নির্বাচন করব না। যদি নির্বাচন করতেই হয় তবে চেয়ারম্যান পদে নির্বাচন করব। আমি এখনো আমার কথার উপর অবিচল আছি।তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাচ্ছি।

