মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ৫ ঘণ্টা আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ৬ ঘণ্টা আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে কুমিল্লায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা হতাহত – ২ ১ দিন আগে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, খুলনায় ছাত্রদল নেতার হাতে তাতীদল নেতা খুন ১ দিন আগে ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ২ দিন আগে কর্মস্থল থেকে পলায়ন, বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি ২ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, খুলনায় আবারও খু*ন ২ দিন আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ৫ ঘণ্টা আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ৬ ঘণ্টা আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে কুমিল্লায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা হতাহত – ২ ১ দিন আগে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, খুলনায় ছাত্রদল নেতার হাতে তাতীদল নেতা খুন ১ দিন আগে ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ২ দিন আগে কর্মস্থল থেকে পলায়ন, বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি ২ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, খুলনায় আবারও খু*ন ২ দিন আগে
দেশজুড়ে

বরগুনায় কুকুরের আক্রমণের শিকার হয়ে ধরা পড়েছে গরু চোর

শেয়ার

বরগুনা সংবাদদাতা :-  বরগুনার আমতলীতে পোষা কুকুরের কামড়ে আহত হয়ে ধরা পড়েছে এক গরু চোর। বুধবার দিবাগত রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ঐ গ্রামের আহসানুল করিম নিয়াজ চাকুরী সূত্রে ঢাকায় অবস্থান করেন। তার পরিবারের অন্য সদস্যরা বাড়িতে বসবাস করেন। চুরি ঢেকাতে তারা বাড়ীতে একটি কুকুর পুষছেন।

ঘটনার রাতে গোয়াল ঘরে কুকুরের ডাকাডাকি শুনে তার স্ত্রী গোয়ালঘরে গিয়ে দেখেন কুকুরের কামড়ে আহত হয়ে এক ব্যাক্তি মাটিতে পড়ে আছেন। অন্যদের সহায়তায় তাকে আটক করে পুলিশে দেয়া হয়।

আটককৃত ব্যাক্তির নাম  সোবহান মৃধা। সে একই এলাকার বাসিন্দা। গরু চুরির উদ্দেশ্যেই সে গোয়ালঘরে প্রবেশ করেছিল। সে এখন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।