Friday , 19 June 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

গ্রেফতারের পর কারাগারে খুলনায় গৃহকর্মী নির্যাতনকারী এএসআই দম্পতি

প্রতিবেদক
sadad
June 19, 2026 9:32 am

খুলনা সংবাদদাতা  : আলোচিত গৃহকর্মী নির্যাতনকারী খুলনার সোনাডাঙা থানায় কর্মরত এএসআই সঞ্জয় সরকার ও তার স্ত্রী পপি সাহাকে গতকাল বিকেলে কারাগারে প্রেরন করেছেন আদালত। এর আগে গতকাল দুপুরে নির্যাতিত গৃহকর্মী মিলন দাসের মা বাদী হয়ে খুলনার সোনাডাঙা থানায় মামলা দায়ের করলে ঐ এএসআই দম্পতিকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়।

বুধবার দুপুরে এএসআই পপি সাহা তরকারি পুরে যাওয়ায় বাসার গৃহ কর্মী মিলন দাসকে নির্যাতন করে ও এক পর্যায়ে গরম কড়াই দিয়ে তার শরীরে ছ্যাকা দেয়। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। পুলিশ খবর পেয়ে মিলন দাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং এএসআই দম্পতিকে সোনাডাঙা থানা হেফাজতে নেন।

ভাইরাল হওয়া ভিডিও দেখে মিলন দাসের মা খুলনায় গিয়ে তার মেয়েকে নির্যাতনের অভিযোগে এএসআই দম্পতির বিরুদ্ধে সোনাডাঙা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা হেফাজতে থাকা এএসআই দম্পতির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। গতকাল বিকালে তাদেরকে খুলনা মূখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত করা হয়। শুনানি শেষে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।

 

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

রাতে বাড়ী ফেরেননি, সকালে মিলল মৃতদেহ

গাইবান্ধার ৮১ ফুট মুর্তি নির্মান কান্ডের আলোচিত সেই হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেফতার করেছে সিআইডি

প্রধান মন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করেছে রঞ্জন চন্দ্র

নেতৃত্বহীন নেছারাবাদ বিএনপি, ছড়িয়ে পড়েছে মব কালচার

বিচার শুরু হয়েছে শামীম ওসমানের

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় রায়ের প্রহর গুনছে – হাসানুল হক ইনু

জেল পালানোর ২৩ মাস পর গ্রেফতার

ঝালকাঠিতে ২৫ আওয়ামী লীগ নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাটেরচরে নতুন করে চুন কারখানা নির্মাণ: ‘দূষণের আগেই রুখে দাঁড়ান

বানারীপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ – আহত ০২

Footer