Saturday , 23 May 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

লালমোহনে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
sadad
May 23, 2026 6:20 am

লালমোহন সংবাদদাতা : ভোলার লালমোহন উপজেলায় ইয়ামিন ( ১০) নামে এক শিক্ষার্থী বজ্রপাতে নিহত হয়েছে।। গতকাল উপজেলার  লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ঐ এলাকার ফয়েজ দালাল বাড়ীর নিজাম উদ্দিনের ছেলে। সে লর্ড হার্ডিঞ্জ মডেল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে  নিহত শিশু ইয়ামিন গতকাল বিকালে তার বাড়ির পাশের মাঠে অন্য শিশুদের সাথে ফুটবল খেলছিল। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। ইয়ামিন মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে মারা যায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - দেশজুড়ে

Footer