সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ৮ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ১০ ঘণ্টা আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১৯ ঘণ্টা আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১ দিন আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১ দিন আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ২ দিন আগে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ৮ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ১০ ঘণ্টা আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১৯ ঘণ্টা আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১ দিন আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১ দিন আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ২ দিন আগে
আইন আদালত

বাঁশের আঘাতে পিতার চোখ অন্ধ, ছেলের ১২ বছরের জেল

শেয়ার

কোর্ট রিপোর্টার : রাজধানীর বাড্ডায় পারিবারিক কলহের জেরে পুত্রের বাঁশের আঘাতে পিতাকে অন্ধ করে দেয়ার মামলায় পুত্র এমদাদুল হক বাদলকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. জাকির হোসেন এর আদালত এ রায় প্রদান করেন। উক্ত সাজার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে ২০২৫ সালের ১৫ এপ্রিল দুপুরে উত্তর বাড্ডায় সংঘটিত ঐ ঘটনায় একটি মামলা হয়। ভুক্তভোগী পিতা আব্দুল লতিফ একই ভবনের দ্বিতীয় তলায় এবং পুত এমদাদুল হক বাদল তৃতীয় তলায় বসবাস করতেন। ঘটনার সময় বাড়ির কেয়ার টেকার সামিউল গিয়ে বাদলকে গিয়ে বলেন তার পিতা টাকা চাচ্ছে। একথা শুনে বাদল এসে তার পিতার সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে বাদল বাঁশের মাথায় বাধা লোহার গজার দিয়ে পিতার বাম চোখে আঘাত করে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এর পরও তার শরীরে লাঠি দিয়ে আঘাত করা হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সাক্ষী প্রমান চিকিৎসার ডকুমেন্টস সহ বিভিন্ন আলামত পর্যালোচনা করে আদালত আজ এ রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।