বিশ্লেষণমূলক প্রতিবেদন : – পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সভাপতি পদে আলোচনার কেন্দ্রে রয়েছেন উপজেলা বিএনপির তিন সাবেক নেতা। তারা হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফখরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন তালুকদার।
মূলতঃ নেছারাবাদ উপজেলা বিএনপির কোনো সাংগঠনিক কমিটি বর্তমান নাই। এ ছাড়াও নেতৃত্বের কোন্দলে নেছারাবাদ উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে রয়েছে কয়েকটি ভাগে বিভক্ত। এ বিভক্তি এখনো বিদ্যমান। নেছারাবাদ উপজেলায় একমাত্র স্বরুপকাঠী পৌরসভা ব্যাতীত অন্য কোনো ইউনিয়নেও নির্বাচিত সাংগঠনিক কমিটি বর্তমান নাই। সবই চলছে সাবেক দিয়ে। এ কারনে এখানে তৃণমূলে নেতার অভাব নাই। ফলে বিএনপি চলছে নিয়ন্ত্রণহীনভাবে। এ অবস্থার উন্নয়নের জন্য সাংগঠনিক কমিটি গঠনের দাবি উঠছে সকল স্তর থেকে।
সর্বাগ্রে দাবী উঠেছে উপজেলা কমিটি গঠন নিয়ে। ইতিমধ্যে আলোচিত সাবেক দু নেতা ফখরুল আলম ও আব্দুল্লাহ আল বেরুনী সৈকত পন্থী তৃনমুল নেতাকর্মীরা নিজ নিজ নেতার পক্ষে সভাপতি পদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করাসহ সরাসরি সমর্থন আদায়ে মাঠে প্রচার প্রচারনা চালাচ্ছে। সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন তালুকদারের পক্ষেও অনেকে মন্তব্য করে চলেছেন।
Coastal News 24.Top এর মাঠ পর্যায়ে অনুসন্ধানে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে যেহেতু মোঃ ফখরুল আলম এবং আব্দুল্লাহ আল বেরুনী সৈকত দুজনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ০২ আসনের ধানের শীষের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তারা কেউই মনোনয়ন পাননি। সেক্ষেত্রে এ দুজনের যে কোনো একজন উপজেলা বিএনপির সভাপতি পদে আসীন হচ্ছেন। এ বিষয়ে Coastal News24.Top এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং দলীয় নেতা কর্মীদের সাথে কথা বলে যে তথ্য পাওয়া গেছে তার পাল্লা আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের দিকেই ভারী।এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের করা পোস্ট এবং মন্তব্যের দিকে নজর দিলেও সভাপতি হিসাবে আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের সমর্থন রয়েছে বেশি। তার পরেই অবস্থান রয়েছে মোঃ ফখরুল আলমের। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে নেতৃত্বহীন নেছারাবাদ উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত রাখতে মূখ্য ভূমিকা পালন করে চলেছেন আব্দুল্লাহ আল বেরুনী সৈকত। ফলে সকল স্তরের নেতা কর্মীদের সাথে তার একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। কোন নেতা পদবী না থাকলেও তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছে নেছারাবাদ উপজেলা বিএনপি। এ পর্যন্ত সকল বিতর্কের উর্ধে থেকে তিনি দলকে সংগঠিত রেখেছেন।
জরীপে দেখা গেছে তরুণ শ্রেণীর মধ্যে আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের রয়েছে একটি আকাশ চুম্বী গ্রহনযোগ্যতা। যা তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। সবকিছু মিলিয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার জন্য তিনিই রয়েছেন এগিয়ে।

