ডেস্ক রিপোর্ট :- রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার একটি রেস্তোরা থেকে গোপন বৈঠক চলাকালে ৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সাড়ে ৯ টায় পুলিশ প্লাজার ৫ তলার একটি রেস্তোরায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে গুলশান থানা পুলিশ। গুলশান থানার অসি দাউদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় মিটিং করছে। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মিটিং শেষে রাজধানীতে তাদের মিছিল করার পরিকল্পনা ছিলো। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


















