বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ৩ ঘণ্টা আগে নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নি/হ/ত ৪ ঘণ্টা আগে রাজু মোল্লা হ/ত্যা মামলা, প্রধান আসামি নিক্সন চৌধুরী ১৫ ঘণ্টা আগে নড়াইলে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৭ ঘণ্টা আগে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ইংগিত, জননেতা মাহমুদ হোসেনের অনুসারীরা উজ্জীবিত ২১ ঘণ্টা আগে মতিঝিল থেকে যুবলীগ নেতা কাউট গ্রেফতার ১ দিন আগে পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ১ দিন আগে পাবনায় আওয়ামী লীগ বিএনপি দফায় দফায় সংঘর্ষ আহত -০৫ ১ দিন আগে রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ৩ ঘণ্টা আগে নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নি/হ/ত ৪ ঘণ্টা আগে রাজু মোল্লা হ/ত্যা মামলা, প্রধান আসামি নিক্সন চৌধুরী ১৫ ঘণ্টা আগে নড়াইলে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৭ ঘণ্টা আগে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ইংগিত, জননেতা মাহমুদ হোসেনের অনুসারীরা উজ্জীবিত ২১ ঘণ্টা আগে মতিঝিল থেকে যুবলীগ নেতা কাউট গ্রেফতার ১ দিন আগে পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ১ দিন আগে পাবনায় আওয়ামী লীগ বিএনপি দফায় দফায় সংঘর্ষ আহত -০৫ ১ দিন আগে
দেশজুড়ে

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা, র‍্যাবের হাতে আরেক আসামি গ্রেফতার

শেয়ার

ঝালকাঠি সংবাদদাতা :-  ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠী এলাকার গৃহবধূ মলিনা রায় হত্যাকান্ডের মাস্টারমাইন্ড নয়ন ডাকুয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

গত রাত ১২ টার দিকে ঢাকার কদমতলী শ্যামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে র‍্যাব ০৮ ও র‍্যাব ১০ এর যৌথ গোয়েন্দা দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নয়ন ডাকুয়া ঝালকাঠি সদর উপজেলার শেখের হাট এলাকার নান্নু ডাকুয়ার ছেলে। এর আগে রিতোষ নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন ডাকুয়া জানিয়েছে চুরি করার সময় গৃহবধূ মলিনা রায় তাদের দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। তার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় সে আত্মগোপনে ছিলো।

উল্লেখ্য গত ১৭ জুলাই সন্ধায় ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠী এলাকার ভাড়া বাসায় মলিনা রায় নিহত হন। এ ঘটনায় তার স্বামী রতন রায় বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।