ডেস্ক রিপোর্ট :- স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাজা মাথায় নিয়ে পালিয়ে থাকা শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে। ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। দেশে এনে দ্রুত তার রায় কার্যকর করার ব্যাব অবস্থা করা হবে।
আজ সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার সময় তিনি একথা বলেন। তিনি বলেন বিগত অন্তরবর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফেরত দেয়ার জন্য ভারতের নিকট চিঠি দিয়েছে। আমরাও সেই চিঠির আলোকে তাগাদা দিচ্ছি। তিনি বলেন, আমরা তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি করতে চাই।

