Thursday , 16 July 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

শরণখোলায় নিজ বসত ঘর থেকে স্বামী -স্ত্রীর মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
sadad
July 16, 2026 10:59 am

বাগেরহাট সংবাদদাতা :-  বাগেরহাটের শরণখোলায় নিজ বসত ঘর থেকে স্বামী – স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রাম থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যাক্তিরা হলেন মোঃ কবির হাওলাদার ও তার স্ত্রী হালিমা বেগম। তাদের ৭ বছরের একটি কন্যা সন্তান ও দেড় মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতদের স্বজন সূত্রে জানা গেছে অভাব অনটনের কারণে সবামী- স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। প্রতিবেশী স্বজন সূত্রে আরো জানা গেছে গতকাল সন্ধা পর্যন্ত তাদেরকে বাড়ির আংগিনায় দেখা গেছে। কিন্তু  আজকে সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা ভেংগে তাদের দু’জনকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে স্বজনরা।

খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ এসে সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য মৃত্যুদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করেছে।

সর্বশেষ - দেশজুড়ে

Footer