কাউখালী সংবাদদাতা;- পিরোজপুরের কাউখালি থানা পুলিশ গত ভোররাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো হাসিবুল ইসলাম, সজল রায়, সোহান খান এবং সোয়াইন হোসেন। কাউখালী থানা সূত্রে জানা গেছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

