Monday , 8 June 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

পিরোজপুরে পুলিশের অভিযান, শর্টগান উদ্ধার যুবক গ্রেফতার

প্রতিবেদক
sadad
June 8, 2026 1:09 am

পিরোজপুর সংবাদদাতা :- পিরোজপুরের কাউখালিতে গত পরশু শনিবার রাতে টহল পুলিশ একটি মোটরসাইকেল থামিয়ে নিয়মিত চেকিং করছিল। এ-সময় সজিব সরদার (২০) নামে এক যুবকের মোবাইল ফোন চেক করে সেখানে একটি শর্টগান সহ সাজিবের একটি ছবি পাওয়া গেছে। পুলিশের জিজ্ঞসাবাদে সে জানায় যে অস্ত্রটি তার এবং তার বাড়ির পাশে রাখা আছে।

সাজিবের দেয়া তথ্যের ভিত্তিতে কাউখালি ও পিরোজপুর সদর থানা পুলিশের একটি যৌথ দল গতকাল রবিবার বিকালে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের সজিবের বাড়ির পাশের একটি ডোবা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় শর্টগানটি উদ্ধার করে। সজিব জুজখোলা গ্রামের জাফর সরদারের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত
Footer