খুলনা সংবাদদাতা :- খুলনার লবণচরা থানা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে রাশেদ কাজী (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ মহানগরীর লবনচরা থানার স্কুলভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত যুবক কৃষ্ণনগর এলাকার কাজী আনিসুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে আজ বেলা ১১ টায় রাশেদকে তার পরিচিত একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর স্কলের সামনে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে রাশেদের হত্যাকারীরা তার পরিচিত। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


















