সিলেট সংবাদদাতা : – সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেেন। আজ দুপুরে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সকালে তিনি নগরীর তোপখানা রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারাত্মক জখম হন।
র্যাব সূত্রে জানা গেছে আজ সকালে সিলেট কোতোয়ালি থানার পুলিশ এক ছিনতাইকারীকে ধাওয়া দেয়। এ সময় র্যাব সদস্য ইমন ব্যাক্তিগত কাজে সাদা পোশাকে বাহিরে ছিল। পুলিশের ধাওয়ায় ঐ ছিনতাইকারী দৌড়ে পালানোর সময় ইমন তাকে আটকানোর চেষ্টা করে। ধ্বস্তাধস্তির এক পর্যায়ে র্যাব সদস্যের বামপাশে বুকের নিচে ছুরিকাঘাত করে ছিনতাইকারী। আহত র্যাব সদস্যকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে উক্ত ছিনতাই কারীকে গ্রেফতার করা হয়েছে।

