কাউখালী সংবাদদাতা :- পিরোজপুরের কাউখালী থেকে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব ০৮ এর একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত আলামিন কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের জাকির আকনের ছেলে।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং কাউখালী থানা পুলিশের সহায়তায় র্যাব ০৮ এর একটি আভিযানিক দল গতকাল সন্ধায় তাকে শিয়ালকাঠী এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলামিন গত ২৭ ফেব্রুয়ারি রাতে কাউখালীর শিয়ালকাঠির গোলাম মোস্তফার বাড়িতে ডাকাতি মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি।
কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন জানান, উক্ত আসামির বিরুদ্ধে বাগেরহাটের শরণখোলা, মোংলা ও ফকির হাট এবং পিরোজপুরের ভান্ডারিয়া ও কাউখালী থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক নিয়ন্ত্রণ আইনে ০৬ টি মামলা রয়েছে।


















