যশোর সংবাদদাতা :- সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্টে হীমাংশু দাস (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন। তিনি বাগেরহাট সদরের হারিখালী পিসি কলেজ রোডের অমলেন্দু দাসের ছেলে। তিনি ঐ এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারে পাসপোর্ট জমা দেন হিমাংশু দাস। কিন্তু স্কানারে তার পাসপোর্ট আটকে যায় এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞার তালিকায় তার নাম ভেসে ওঠে। তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার বিরুদ্ধে বাগেরহাটে নাশকতার মামলা আছে বলে তিনি স্বীকার করেন।
রাতেই তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে বাগেরহাট থানায় হস্তান্তর করা হবে বলে বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে।

