খুলনা সংবাদদাতা :- খুলনায় আবারও চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হ*ত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে নগরীর হরিনটানা থানার ইসলামনগর এলাকার মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
নি/হ/ত যুবকের নাম আজমল ওরফে আজম (২৩)। সে চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবউদ্দিনের ছেলে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আজম খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত দিকে আকিবের বাড়ীর ৫ম তলার একটি মেসে ভাড়া থাকতো। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল যুবক তাকে মারধর করে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মা-রা যায়।
হরিনটানা থানা সূত্রে জানা যায় শুক্রবার গভীর রাতে একদল যুবক আজমকে চুরির অপবাদ দিয়ে মারধর করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আজম নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
- রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করনে পুলিশ কাজ করছে।

