Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

আতংকের নগরী খুলনা, ৮ মাসে ৪৫ খুন. গতকালই ৩ খুন

প্রতিবেদক
sadad
August 20, 2026 9:28 am

বিশেষ প্রতিবেদন :- খুলনা মহানগরী এবং  এর আশেপাশের থানা এলাকায় খুন আতংকে রয়েছে জনসাধারণ। সকলেই এখন জীবন নিয়ে শংকিত। গত ৮ মাসে খুলনা নগরী ও এর আশেপাশের এলাকায়  ৪৫ টি খুনের ঘটনা ঘটেছে। তারমধ্যে গতকালের  একই এলাকায় ২ ঘন্টার ব্যাবধানে দুটি খুনের ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন দেশব্যাপী আলোচিত হচ্ছে।

গতকাল সন্ধায় খুলনার লবনচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় অল্প সময়ের ব্যাবধানে দুর্বৃত্তদের গুলিতে  দুই যুবক নিহত হয়েছে । নিহতরা হলেন ঐ এলাকার খোকন সানার ছেলে মঞ্জু ও ১৮ বছর বয়সী নাজমুল। এ দুজনের খুনের ঘটনায় এলাকায় শোক, ভয় ও আতংকের আবহ বিরাজ করছে। সাথে সাথে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ক্ষাোভ ও উদ্বেগ।

গত এক সপ্তাহে খুলনায় পর পর ৫ টি খুনের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধায় দুটি খুন ছাড়াও ১৮ আগস্ট সন্ধায় খুলনার আড়ংঘাটা থানাধীন রায়ের মহল এলাকায় ছেলেধরা ট্যাগ দিয়ে মব সৃষ্টি করে রাজু শিকদার (২৮) নামে এক যুবককে গণপিটুনির নামে হত্যা করা হয়। নিহত রাজু শিকদার ফুলতলা থানার নজরুল শিকদারের ছেলে।

গত ১৫ আগস্ট রাত ৯ টায় রূপসা এলাকায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে প্রকাশ্য কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

গত ১২ আগস্ট রাত ১ টায় রূপসার একটি ইটভাটায় প্রবেশ ঐ ইটভাটার মালিক ফখরুল শেখ নামে এক  যুবদল কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

এক সপ্তাহের মধ্যে পর পর ৫ টি হত্যাকান্ডের ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা নিয়ে উদ্ধেগ উৎকন্ঠা ও জীবন নিয়ে শংকিত রয়েছে খুলনাবাসী।

 

 

 

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর সভা অনুষ্ঠিত

ওয়াহিদুজ্জামান এর রোগ মুক্তি কামনায় গাজী মিজানুর রহমান

শরণখোলায় নিজ বসত ঘর থেকে স্বামী -স্ত্রীর মৃতদেহ উদ্ধার

রুপসায় দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী খুন

মর্মান্তিক, বজ্রপাতে নিহত পিতা, কোল থেকে ছিটকে পড়ে বেচে গেল কন্যা

শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলাবো – নাসিরউদ্দিন পাটওয়ারী

বরগুনায় কুকুরের আক্রমণের শিকার হয়ে ধরা পড়েছে গরু চোর

ভোরের আলো ফোটার সাথে সাথে সড়ক দূর্ঘটনা, সিলেট ও বগুড়ায় ঝরে গেছে ১৫ টি প্রাণ

সকল বিতর্কের উর্ধে থেকে সমূদয়কাঠীকে আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলুন

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এর সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার

Footer