Wednesday , 12 August 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

আদালতের নির্দেশেও মামলা নেয়নি,ওসিকে প্রত্যাহারের আদেশ

প্রতিবেদক
sadad
August 12, 2026 4:58 am

ফেনী সংবাদদাতা :- ফেনীর দাগনভুঁইা থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা ( ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের আদেশ দিয়েছেন আদালত।

আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান এ আদেশ দেন। গত ০৯ আগস্ট রোববার এ আদেশ দেয়া হয়। আদালত সূত্র গতকাল এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

আদালত সূত্রে জানা গেছে গত রোববার দাগনভুঁইয়া থানার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী মারজাহান আদালতে অভিযোগ করেন, তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে থানায় লিখিত ভাবে আবেদন করলেও ওসি তা গ্রহন করেননি। এরপর আদালতে মামলা করলে বিচারক এফআইআর ভুক্ত করার নির্দেশ দেয়ার পরও ওসি তা উপেক্ষা করেন।

এ নিয়ে ভিকটিম মারজাহান আদালতে আবার দরখাস্ত দিলে বিচারক ওসিকে দাগনভুঁইয়া থানা থেকে প্রত্যাহার করতে ফেনীল পুলিশ সুপারকে নির্দেশ দেন । একইসঙ্গে অভিযোগের তদন্ত ও বিভাগীয় ব্যাবস্থা নিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ এর ডি আই জি বরাবর অনুলিপি পাঠানো হয়।

সর্বশেষ - দেশজুড়ে

Footer