রূপগঞ্জ সংবাদদাতা :- নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের পাইস্কা কুলি মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সং/ঘ/র্ষে রিপন মিয়া (৪২) নামে এক যুবদল নেতা নি/হ/ত হয়েছেন। গতরাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। নি/হ/ত রিপন মিয়া পাইস্কা এলাকার মোঃ শহিদুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না থাকায় এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিপন মিয়ার সাথে স্থানীয় রিফাত কাজীর বাকবিতন্ডা হয়। এর জের ধরে গতরাত সাড়ে ১১ টায় রিফাত কাজীর নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ দূর্বৃত্ত দল রিপন মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় রিফাত কাজী ও তার সমর্থকরা রিপন মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হ/ত্যা করে পালিয়ে যায়। পুলিশ সকালে মৃ/ত/দে/হ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

