বরগুনা সংবাদদাতা :- বরগুনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ খেজুরতলা গ্রামের জনৈক সানু খা এর তিন তলা বিল্ডিং এর নিচতলায় এ অভিযান চালানো হয়।
এ সময় ঐ বাড়ির নিচতলার ভাড়াটিয়া নাজমা বেগমের সামনের রুমের তোষকের নিচ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সিফাত হাওলাদার (২০) ও নরে আলম (৩৫) নামে দুজনকে গেরেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

