খুলনা সংবাদদাতা :- খুলনার লবনচরায় দূর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ইকবাল মোল্যা নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭ টায় লবনচরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইকবাল মোল্যা খুলনা মহানগরীর ৩১ নং ওয়ার্ড বিএনপির সহ- প্রচার সম্পাদক। তিনি লবনচরা ইসলাড়া এলাকার বিল্লাল মোল্লার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব শক্রতার জের ধরে এলাকার সন্ত্রাসী দলের সদস্যরা ইকবাল মোল্লাকে গুলি করে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা আ/হ/ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে।

