কুষ্টিয়া সংবাদদাতা :- কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণীকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আটক প্রাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে ছেড়ে দেয়া হয়েছে। গতরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিনের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
তার ভাষ্য অনুযায়ী শিক্ষকে আটকের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসায় তিনি ঐ শিক্ষককে স্ব- সন্মানে বাড়ী পৌঁছে দেয়ার নির্দেশ দেন। তার নির্দশ অনুযায়ী শিক্ষক লালনকে পুলিশ বাড়ী পৌঁছে দেয়।

