বিশেষ প্রতিবেদন :- দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন সকলেই উদ্বীগ্ন। যে কোনো উসিলায় চলছে ভাংচুর, দখল ও লুটপাট। পর পর কয়েকদিনের ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে যে লুটপাটের মহোৎসব চলছে তা রীতিমতো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভাবিয়ে তুলেছে সকলকে। হাসপাতাল, স্টুডিও, আবাসিক ভবন কোনো কিছুই এখন মুক্ত নয় এসব লুটেরাদের হাত থেকে।
এখন প্রশ্ন উঠছে ক্ষমতাশীল দলের লোকজন ছাড়া কি কারো সাহস আছে এমন অরাজক পরিস্থিতির সৃষ্টি করা? টিআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনা ক্ষমতাশীলদের জন্য অশনি সংকেত। বিশিষ্টজনদের মন্তব্য এ ধরনের কিছু গুন্ডা নিয়ে রাতেরবেলা সচিবালয় এবং প্রধান মন্ত্রীর কার্যালয়েও হামলা করা যাবে। কিন্তু তখন মন্ত্রীদের ঘুমিয়ে থাকতে হবে।
পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।বিদেশি সাহায্যে পরিচালিত হাসপাতাল ভাঙা ও লুটপাটের সময় পুলিশের বিরুদ্ধে নিরব দর্শকের ভুমিকা পালন করার অভিযোগ রয়েছে। সালমান মুকতাদির এর অফিস ভাংচুর ও লুটপাটের বিষয়ে তিনি সরাসরি খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন এবং তাকেই প্রশ্ন করেছেন।
এদিকে কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নানান অজুহাতে মানুষের বিল্ডিং ভাঙার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেখানে দেখা গেছে লুটেরা বাহিনী সকল আসবাবপত্র লুটে নিচ্ছে এবং বিল্ডিং ভেঙে রড, জানালা দরজা খুলে নিয়ে যাচ্ছে।
এ ক্ষেত্রে ভাড়ায় খাটা মাস্তানেরা নগদ টাকা পাচ্ছে এবং লুটের মালও নিয়ে যাচ্ছে বলে সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে এক সিনিয়র সাংবাদিক মন্তব্য করেছেন। এ সকল ঘটনার দায় ঐ এলাকার সাংসদ এবং সরকার এড়াতে পারেন না।
এমন ঘটনার এখনই লাগাম টানা না হলে দেশ এক অ-স্থিতীশিল পরিস্থিতির দিকে যাবে তাতে কোনো সন্দেহ নাই।

