Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

স্বরুপকাঠী বিএনপিতে আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী

প্রতিবেদক
sadad
August 23, 2026 8:07 am

বিশেষ প্রতিবেদন :-  পিরোজপুরের নেছারাবাদ  (স্বরুপকাঠী)  উপজেলা বিএনপি। তখন নেছারাবাদ নাম হয়নি এবং উপজেলাও প্রতিষ্ঠািত হয় নি। স্বরুপকাঠী ছিলো থানা। যখন বিএনপি প্রতিষ্ঠিত হয় তখনই স্বরুপকাঠী থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসাবে দায়িত্ব পান অধ্যক্ষ এম.এ. হাকিম। তাই  স্বরুপকাঠী বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসাবে তিনি পরিচিত ছিলেন। তার হাত ধরেই স্বরুপকাঠী বিএনপির পথচলা।তার নেতৃত্বে শুন্য থেকে স্বরুপকাঠী বিএনপিকে সাংগঠনিকভাবে একটি শক্ত অবস্থানে নিয়ে আসেন। তিনি বিএনপিকে স্বরুপকাঠীতে বিএনপিকে এমন একটি অবস্থানে নিয়ে এসেছিলেন যার সুফল স্বরুপকাঠী বিএনপি আজও ভোগ করতেছে। তিনি  দায়িত্ব পালন করছেন পিরোজপুরের জেলা বিএনপির সহ-সভাপতি হিসাবেও। তার দায়িত্ব পালন করা অবস্থায় রাজনৈতিক বিতর্ক সহ কোনো বিতর্কই তাকে স্পর্শ করতে পারেনি।

তিনি দায়িত্ব পালন করছেন স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের সাথেও জড়িত ছিলেন। তিনি ছিলেন শিকারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তার রাজনৈতিক ও কর্ম জীবনে তিনি ছিলেন ক্লিন ইমেজের অধিকারী।

আব্দুল্লাহ আল বেরুনী সৈকত যিনি যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে পিতা মরহুম এম.এ. হাকিমের পদাংক অনুসরণ করে স্বরুপকাঠী উপজেলা বিএনপির হাল ধরে আছেন। নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলা বিএনপির কতিপয় শীর্ষ নেতার অপকর্মের কারনে কেন্দ্রের সিদ্ধান্তে নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কয়েকজন নেতাকে শাস্তির আওতায় এনে তাদেরকে বহিষ্কার করা হয়। কয়েকমাস পরে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও স্বরুপকাঠী উপজেলা বিএনপি রয়েছে নেতৃত্ব শুন্য অবস্থায়। স্বরুপকাঠীর অনেক সাবেক নেতারা টেন্ডারবাজী, চাঁদাবাজি, হাট বাজার দখল, সরকারি মাটি বিক্রি, সালিশ বানিজ্যে, ভিজিডি কার্ডে ভাগ বসানো, থানার দালালীসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে।

 এক্ষেত্রে সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী রয়েছেন ব্যাতিক্রম। পিতার আদর্শকে ধারণ করে ” হাল নেই, পাল নেই ” নেছারাবাদ উপজেলা বিএনপির সংগঠনকে সংগঠিত রাখার চেষ্টা করছেন। তিনি বর্তমানে অন্য সাবেক নেতাদের মতো কোনো পদে না থাকলেও তার অনুসারীদের রেখেছেন পূর্ণ নিয়ন্ত্রণে। সংসদ নির্বাচন পূর্ব এবং পরবর্তী সময়ে স্বরুপকাঠীতে যতগুলো বিতর্কিত ঘটনা ঘটেছে তার সবগুলো থেকেই তিনি এবং তার অনুসারীরা রয়েছে মুক্ত। তিনি তার পিতার ন্যায় নিজেও রয়েছে ক্লিন ইমেজের অধিকারী এবং অনুসারীদের মধ্যেও প্রতিষ্ঠা করেছেন ক্লিন ইমেজের আদর্শ। তিনি যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী হিসাবে বিএনপির রাজনৈতিক মাঠে ঐক্য ধরে রাখতে সদা সচেষ্ট রয়েছেন।

 

 

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

সরিয়ে দেয়া হলো সিলেটের ডিসি মো. সারোয়ার আলমকে

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাটেরচরে নতুন করে চুন কারখানা নির্মাণ: ‘দূষণের আগেই রুখে দাঁড়ান

কখনো ভাবেননি গনেশ উল্টে যাবে, শাস্তির মুখোমুখি সেই তিন নারী পুলিশ কর্মকর্তা

মর্মান্তিক, বজ্রপাতে নিহত পিতা, কোল থেকে ছিটকে পড়ে বেচে গেল কন্যা

বাস্তবেই কারাবন্দী হলেন, মুজিব পরদেশী

ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামীকে দেশে আনা হলো

খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত

কাউন্সিলর একরামুল হত্যা মামলা, ব্রি.জে. মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে

স্বরুপকাঠীতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, থানায় অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে একটি মহল তৎপর

নিক্সন চৌধুরীর সহযোগী ডিবির হাতে গ্রেফতার

Footer